২২ নভেম্বর ২০২৬, ০৪:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল (২১ নভেম্বর) শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর