২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ এমপি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি । পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকা- চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের এই সংকট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাইÑফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের যেকোনো অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ অন্যায়, জুলুম ও স্বৈরতন্ত্রের কাছে মাথা নত করে না। রক্ত ও ত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক আকাক্সক্ষা ও পরিবর্তনের সূচনা হয়েছে, তা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ বা তাদের দোসরদের দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। শনিবার (২১ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে উপজেলা আমীরদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা আমীর মাওলানা কবীরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য মুহা. আমিনুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মুহা. আশরাফুল আলম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্লা, রবিউল ইসলাম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম কয়রা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা এস এম সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা মুখতার হুসাইন, ফুলতলা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা ওবায়েদুল্লাহ, খানজাহান আলী থানার নর্বনির্বাচিত আমীর সৈয়দ হাসান মাহমুদ, দিঘলিয়া উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা আবুল হাসান, তেরখাদা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা হাফিজুর রহমান, রূপসা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা লাবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, দাকোপ উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা আখতারুজ্জামান, লবণচরা থানার নর্বনির্বাচিত আমীর জি এম সেলিম বাহারকে শপথ বাক্য পাঠ করান। এ সময় নর্বনির্বাচিত আমীরগণ একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় এক আবেগঘন মুহুর্ত।

সকল ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ষড়যন্ত্রকারীরা চায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে, আমাদের শক্তি খর্ব করতে। তাই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে আমাদের কোনো বিভাজন থাকা উচিত নয়। সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্রই টিকতে পারবে না। একটি নিরাপদ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর