রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৯
সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





