১১ অক্টোবর ২০২৬, ১৭:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং কর্মসূচি এনসিসি ব্যাংকের

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে “উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং” বিষয়ে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে এনসিসি ব্যাংক। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা আরও সহজলভ্য করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এনসিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত সকল শাখা ও উপ-শাখার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৩০০০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণের লক্ষ্যে ইতোমধ্যে ৯৯টি শাখায় প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং এতে মোট ২,৪৯০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।

সম্প্রতি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও সাসটেইনেবল ব্যাংকিং এবং উইমেন’স ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ এবং এসইভিপি ও আউটস্কার্টস ঢাকা রিজিয়নের রিজিওনাল হেড মো. জসিমউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার ভিপি ও হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ হেলাল উদ্দিন। প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ এবং রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, নারী গ্রাহকদের জন্য পরমা-তে রয়েছে বিশেষায়িত নারী ব্যাংকিং সেবা, আকর্ষণীয় সঞ্চয় ও অর্থায়ন সুবিধা—যা তাদের আর্থিক অগ্রযাত্রাকে আরও সহজ ও গতিশীল করতে সহায়তা করবে। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে ব্যাংকের দায়িত্ব শুধু অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; উপযুক্ত আর্থিক পরামর্শ, সহজ ব্যাংকিং সেবা ও ডিজিটাল সমাধানের মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতেও ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, এনসিসি ব্যাংক নারী উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা প্রদানের পাশাপাশি “এনসিসি অলওয়েজ” অ্যাপ, ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং ও বাংলা কিউআর-এর মতো প্রযুক্তিনির্ভর সেবা দিচ্ছে। এসব সুবিধা গ্রহণের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার লেনদেন আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে পারবেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর