১১ অক্টোবর ২০২৬, ১৭:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) প্রথমবারের মতো অক্টোবর ২০২৬ মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ডিএসইর কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেকহোল্ডারদের (ট্রেক হোল্ডার্স) মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উত্সাহিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ববোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচির আওতায় ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন,-ব্যানার প্রদর্শন, ডিএসইর কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার প্রকাশ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্তকরণ ও মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রেকহোল্ডারদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সাইবার নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন সাইলো গ্রুপে বিভক্ত করে এসব সেশন পরিচালনা করা হচ্ছে, যাতে ট্রেকহোল্ডাররা সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করতে পারেন। পাশাপাশি সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও সচেতনতা যাচাই এবং উত্সাহিত করতে ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উত্তর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর