বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করাবে লায়ন্স ক্লাব

সংবাদ থেকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৯ জন রোগীকে নির্বাচন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল জুবলি, প্রোগ্রেসিভ সাউথ ও অগ্রণী ক্লাব।
কর্মসূচিতে চক্ষু চিকিৎসার পাশাপাশি প্রায় ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং আরও প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়। নির্বাচিত ৪৯ জনের বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


