বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

সংবাদ থেকে
ঢাকা: হুতিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বর্ধিত করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। স্থগিত এ ফ্লাইট এবং পরিবর্তিত সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) জানানো হবে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বাড়িয়েছে। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 এবং BG340 ফ্লাইট দু’টি স্থগিত করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




