১৩ অক্টোবর ২০২৬, ২০:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

উত্তপ্ত চুয়েট, শিক্ষার্থীদের তালায় ‘বন্দি’ নতুন ভিসি

সূত্র: Suprobhat Bangladesh / শিক্ষা

সংবাদ থেকে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগ ও ক্যাম্পাস ছাড়ার দাবিতে আন্দোলনের মধ্যে এবার উপাচার্য ভবনের ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময়সীমা বেঁধে দিলেও তিনি সেখানে অবস্থান করায় এ পদক্ষেপ নেন আন্দোলনকারীরা।

সোমবার দুপুর ১২টার পর উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তাঁরা।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন না ছাড়লে ফটকে তালা দেওয়াসহ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ঘোষণা অনুযায়ী, সময়সীমা পেরিয়ে গেলে তাঁরা ভবনের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে দেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর