
দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, সীমিত হচ্ছে পাস ইস্যু
ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দর্শনার্থীদের জন্য পাস ইস্যুর সংখ্যাও সীমিত করা হচ্ছে।
সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সভার কার্যপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সিনিয়র সচিব বা সচিবেরা সর্বোচ্চ পাঁচটি পাস দিতে পারবেন। অতিরিক্ত সচিবেরা তিনটি এবং যুগ্মসচিবেরা দুটি পাস দিতে পারবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
