
চট্টগ্রামে বিশেষায়িত পশু হাসপাতাল সিএসভিসি’র যাত্রা শুরু
চট্টগ্রাম: পোষ্য প্রাণীর আধুনিক চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। উদ্যোক্তাদের দাবি, এটি চট্টগ্রামের প্রথম বিশেষায়িত পশু হাসপাতাল। ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নগরীর দক্ষিণ খুলশী এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।
উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে পোষ্য প্রাণীর জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗