
কিংবদন্তি ইলা মিত্র: তেভাগার রাণীমা থেকে কৃষক-জনতার মুক্তির প্রতীক
কৃষকের অধিকার, নারীমুক্তি, অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামে ইলা মিত্রের জীবন আজও এক অবিনাশী প্রেরণা। নাচোলের মাটিতে যে নারী নিপীড়িত কৃষকের আপনজন হয়ে উঠেছিলেন, তার সংগ্রামের ইতিহাস কেবল অতীতের স্মারক নয়; বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়েও তা সমান প্রাসঙ্গিক।
বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে কিছু মানুষ রয়েছেন, যাদের জীবনকথা কোনো নির্দিষ্ট সময়ের সীমানায় আবদ্ধ থাকে না। তাদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম অতিক্রম করে যায় দেশ, কাল ও প্রজন্মের সীমারেখা। কমরেড ইলা মিত্র তেমনই এক অবিস্মরণীয় নাম। তিনি শুধু তেভাগা আন্দোলনের নেত্রী নন; তিনি বাংলার ভূমিহীন ও প্রান্তিক কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক, নারী-প্রতিরোধের এক ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে নিবেদিতপ্রাণ বিপ্লবী।
জমিদারি-জোতদারি শোষণের বিরুদ্ধে বাংলার কৃষকের দীর্ঘ সংগ্রামে ইলা মিত্রের নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। বিশেষত নাচোলের সাঁওতাল ও দরিদ্র কৃষকদের সংগঠিত করা, তাদের ন্যায্য ফসলের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখেও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার কারণে তিনি ইতিহাসে স্বতন্ত্র স্থান অর্জন করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗