
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনে জনগণের ভোট রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থাতেই ভোট চুরি করতে না পারে, এ জন্য আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ‘দেশের মানুষ এখন আগের চাইতে জামায়াতের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। গত সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সর্বোপরি দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। পক্ষান্তরে যে সকল এলাকায় জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন, সে সকল এলাকায় সাধারণ মানুষ তুলনামূলক অনেক ভালো আছে। কারণ সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট হয় না। তাই ঠাকুরগাঁওয়ের ভোটাররাও এবার নতুন করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗