১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই’

৪টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৪টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ১৬:২০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ১৯:২৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই’

· অপরাধ

চট্টগ্রাম: অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপারেশন ক্লিন হার্টের আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।’ খুলনায় রাতে চলাচলের সময় পুলিশ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন—এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে? এর উত্তরে তিনি বলেন, ‘অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ