১৭ অক্টোবর ২০২৬, ১৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাগেরহাট ও সাতক্ষীরায় শিক্ষার্থীদের বই দিল বিকাশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৩০

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

বাগেরহাট ও সাতক্ষীরায় শিক্ষার্থীদের বই দিল বিকাশ

· শিক্ষা

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল চিন্তার বিকাশে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করেছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কর্মসূচির আওতায় চলতি বছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হচ্ছে।

এর অংশ হিসেবে সম্প্রতি বাগেরহাটের পাঁচটি এবং সাতক্ষীরার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বাগেরহাটের প্রতিষ্ঠানগুলো হলো বাগেরহাট আমলাপাড়া উচ্চ বিদ্যালয়, বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে সাতক্ষীরার প্রতিষ্ঠানগুলো হলো সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ