১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৩টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ২১:৩৩

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

· বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সমাজে নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তি। তারা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকলেও বিদ্যালয় প্রতিষ্ঠা করে সবার নজরে আসা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগে ও সমাজের কল্যাণে তাদের পরিচালিত কার্যক্রমের কথা শোনেন। প্রধানমন্ত্রী তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশকে নতুনভাবে গড়ে তোলা সহজ হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ