১৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বন্দরে পড়ে থাকা পণ্যের নিলামে ২০ কর্মকর্তা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ২৩:০১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০২৬, ২৩:০১

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

বন্দরে পড়ে থাকা পণ্যের নিলামে ২০ কর্মকর্তা

· বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য অখালাসকৃত পণ্যের ইনভেন্টরি তৈরি এবং দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম সম্পন্ন করতে ২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে চট্টগ্রাম কাস্টমস হাউসে সংযুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এ আদেশ কার্যকর হবে।

বুধবার (১৪ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন শাখাটির দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত কর্মকর্তারা ১৫ অক্টোবর নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে কাস্টমস হাউস, চট্টগ্রামে যোগ দেবেন। তাদের আগামী বছরের ১৫ এপ্রিল পর্যন্ত অথবা ইনভেন্টরি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করতে হবে। তবে এ সংযুক্তি জ্যেষ্ঠতার ভিত্তিতে করা হয়নি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ