বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে এসেছেন ড. নূরুন্নাহার চৌধুরী। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন। গতকাল বুধবার ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন ফাহমিদা আখতার। তিনি ১৫ অক্টোবর বৃহস্পতিবার অবসরোত্তর ছুটি বা পিয়ারএলে যাচ্ছেন।
মূল প্রতিবেদন: Channel i Online
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗