১৭ অক্টোবর ২০২৬, ১৩:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলশীতে বাইকে গাঁজা-বিদেশি মদ নিয়ে পালানোর সময় দু’জন ধরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৬

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

খুলশীতে বাইকে গাঁজা-বিদেশি মদ নিয়ে পালানোর সময় দু’জন ধরা

· বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর খুলশীতে ৬ কেজি গাঁজা ও সাড়ে তিন লিটার বিদেশি হুইস্কিসহ দুই ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার রাতে খুলশী থানার জাকির হোসেন রোডে আছিয়া স্টিল নামে একটি ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে মো. জাহাঙ্গীর হোসেন (৪২) ও মো. সোহাগকে (২৬) আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি কালো রঙের পলিথিনে ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কি এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার বিদেশি হুইস্কির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য ৬০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন আটকদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ