১৫ অক্টোবর ২০২৬, ২৩:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ২১:০৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ২১:০৬

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩

· শেয়ারবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন লাইনের মধ্যে লাইন-৪-এর কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে গত ১৪ অক্টোবর থেকে উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখের ঘোষণায় টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-২ ও লাইন-৪-এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য আনুমানিক এক মাস বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। এ সময়ে লাইন-১ ও লাইন-৩-এর উৎপাদন কার্যক্রম চালু ছিল।

সর্বশেষ ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, লাইন-৪-এর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। অন্যদিকে, গ্যাসের চাপ কম থাকায় ১৪ অক্টোবর থেকে লাইন-৩-এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে লাইন-১ ও লাইন-৪-এর উৎপাদন কার্যক্রম চালু থাকবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সর্বশেষ