
এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন
এআই বুটক্যাম্প-এর মাধ্যমে তরুণদের হাতে-কলমে বাস্তবমুখী ও ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে আরও একটি পদক্ষেপ নিয়েছে তরুণদের জন্য গ্রামীণফোনের বিনামূল্যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। উদীয়মান উদ্ভাবকদের একত্রিত করে তাদের আইডিয়াগুলো এআই-চালিত ডিজিটাল সল্যুশনে রূপান্তরে সহায়তা করেছে বুটক্যাম্পটি।
গ্রামীণফোনের এআই অ্যান্ড আই কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে একাডেমির বৃহত্তর এআই মিশন’র আওতায় এই এআই বুটক্যাম্পটি ৮০ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে হাতে-কলমে শেখা এবং পণ্য উদ্ভাবনের সুযোগ করে দিয়েছে। ১২ অক্টোবর জিপিহাউজে অনুষ্ঠিত চূড়ান্ত পিচিং এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগ করতে, গ্রামীণফোন একাডেমি একটি ‘নো-কোড এআই ওয়েব ডেভেলপমেন্ট কম্পিটিশন’-এর আয়োজন করে; যেখানে আগের কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা ছাড়াই শুধু এআই প্রম্পট ব্যবহার করে কার্যকর ওয়েবসাইট তৈরির চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের। প্রতিযোগিতাটিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ২১০টিরও বেশি আবেদন জমা পড়ে, যেখান থেকে ৮০ জন অংশগ্রহণকারীকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ পরিচালিত ইনটেনসিভ এআই বুটক্যাম্পের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
