১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কারখানা জিম্মি করে স্বার্থ হাসিল কিংবা নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ অক্টোবর ২০২৬, ১৬:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ অক্টোবর ২০২৬, ১৬:০৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কারখানা জিম্মি করে স্বার্থ হাসিল কিংবা নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী

· বাংলাদেশ

রাজশাহী: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রেশম মিল কিংবা কর্মকর্তাদের জিম্মি করে যেকোনো ধরনের ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই সহ্য করা হবে না এবং কারখানা জিম্মি করে কোনো নেতাগিরি চলবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) সাড়ে ১২টায় রাজশাহী রেশম কারখানা চত্বরে অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ এবং কারখানার ১৫টি বন্ধ পাওয়ার লুম পুনরুদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘ঐতিহ্যবাহী রাজশাহী রেশম কারখানা এ অঞ্চলের মানুষের অন্ন জোগায় এবং পরিবারগুলোর জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে কারখানায় ১৫টি লুম সচল রাখা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে লুমের সংখ্যা ১৫টি থেকে বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হবে।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ