১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যা: গ্রেফতার ৩

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ অক্টোবর ২০২৬, ২০:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ অক্টোবর ২০২৬, ২০:৩২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যা: গ্রেফতার ৩

· অপরাধ

ফরিদপুর: ফরিদপুরে চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে সর্বশেষ মুরাদ শেখকে গ্রেফতার করা হয় গত ১৪ অক্টোবর রাতে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে। ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে রুমালের মধ্যে চেতনানাশক দিয়ে চালক বিশ্বনাথ সরকারকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় চক্রটি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ