১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অপরিণামদর্শীতার খেসারত দিচ্ছে রেল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

অপরিণামদর্শীতার খেসারত দিচ্ছে রেল

· বাংলাদেশ

লাভের আশায় বিপুল ব্যয়ে কেনা লাগেজ ভ্যান থেকে প্রত্যাশিত আয় করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। ফলে এসব লাগেজ ভ্যান এখন রেলওয়ের ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে। পরিস্থিতি সামলাতে লাগেজ ভ্যান পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার চিন্তাভাবনা করলেও সেটি আটকে আছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- কারিগরি সহায়তা প্রকল্পে সমীক্ষা হলেও কৃষক কিংবা ব্যবসায়ীদের চাহিদা, বাজার যাচাই না করেই ব্যক্তিস্বার্থে কেনা হয় লাগেজ ভ্যান। প্রয়োজন নেই জেনেও লাভ দেখিয়ে রেলওয়ের সেই সময়কার কিছু কর্মকর্তা ও মন্ত্রণালয়ের যোগসাজশে লাগেজ ভ্যান কিনতে বিপুল টাকা ব্যয় করা হয়।

সংশ্লিষ্টরা জানান- লাগেজ ভ্যান কিনতে ২০২০ সালের ৩১ আগস্ট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয় চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে। এ সময় প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যানের দাম ৩ কোটি ৫ লাখ এবং প্রতিটি মিটার গেজ লাগেজ ভ্যানের দাম ২ কোটি ৪৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেলওয়ের বহরে যুক্ত হয় ১২৫ লাগেজ ভ্যান।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ