
গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন
‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ সম্মানজনক অবস্থান ৮ম স্থান অর্জন করায় উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ ক্যাম্পাস নীতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টির নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই প্রশংসা প্রকাশ করেন।
সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপাচার্য, উপদেষ্টা এবং শিক্ষক প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে গুণগত উচ্চশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পরিবর্তিত কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ও সহায়কমূলক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ভূমিকার কথাও উল্লেখ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗