
কক্সবাজারে আগুনে নিহতদের তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টোরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ ও নাবিলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ তেহামী (ডাকনাম জাইফ)। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনে রিসোর্টটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে। উখিয়া উপজেলা […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


