
উত্তর সাতকানিয়া উপজেলা ও থানা গঠনের ঘোষণা এমপি জসিমের
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া’ নামে উপজেলা ও থানা গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি দোহাজারীকে ‘এক নম্বর পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীহাট চত্বরে ‘উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। মহাসমাবেশে কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ছয়টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ মিছিল সহকারে যোগ দেন। […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
