১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কক্সবাজারে রিসোর্টের আগুন: স্ত্রী-সন্তানসহ ৬ স্বজন হারালেন চুয়াডাঙ্গায় নুর আলম

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ১৩:০১ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ১৩:০১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কক্সবাজারে রিসোর্টের আগুন: স্ত্রী-সন্তানসহ ৬ স্বজন হারালেন চুয়াডাঙ্গায় নুর আলম

· বাংলাদেশ

চুয়াডাঙ্গা: কক্সবাজারে বেড়াতে গিয়ে অবস্হানরত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজন হারিয়েছেন চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় বসবাসরত নুর আলম।

নুর আলম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ঔষুধ কোম্পানির চুয়াডাঙ্গায় মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত।

মুঠোফোনে নুর আলম জানান, গত বুধবার (১৪ অক্টোবর) স্ত্রী ফারিহা কবির, সাত বছরের ছেলে ফায়িজান আহম্মেদ, তিন শ্যালিকা ও এক শ্যালককে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। অফিসের কাজ থাকায় শুক্রবার (১৬ অক্টোবর) পরিবারের সদস্যদের সেখানে রেখে তিনি চুয়াডাঙ্গায় ফিরে আসেন। শনিবার (১৭ অক্টোবর) তাদের কক্সবাজার থেকে ফেরার কথা ছিল। কিন্তু সকালে তাদের অবস্হানরত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার স্ত্রী, সন্তান, তিন শ্যালিকা ও এক শ্যালক মারা যাওয়ার খবর পান তিনি। খবর পেয়েই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শনিবার (১৭ অক্টোবর) তাদের ফিরে আসার কথা ছিল। কীভাবে আগুন লাগল জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ৬ জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ