
হিলিতে হরিজন দুর্গামণ্ডপে বিজিবি’র শুভেচ্ছা
হিলি: দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত হরিজন সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল, ফল ও নগদ অর্থ উপহার দেন। তার সঙ্গে ছিলেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ও মেজর ইব্রাহিমসহ বিজিবির অন্যান্য সদস্যরা।
এ সময় কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিজিবি কাজ করছে। রংপুর অঞ্চলের ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫টি প্লাটুন মোতায়েন রয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল ও নজরদারি চলছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗