২০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হঠাৎ যে কারণে ঢাকায় ফিফা সভাপতি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৪১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

হঠাৎ যে কারণে ঢাকায় ফিফা সভাপতি

· খেলা

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুরে ফিফা সভাপতিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ইনফান্তিনোর এই সফর কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়।

বিমানবন্দরে ইনফান্তিনোকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁর যাত্রাবিরতির আনুষ্ঠানিকতা সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছিল বাফুফে।

এই সফরে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে ইনফান্তিনোর সঙ্গে তাবিথের এটি প্রথম সাক্ষাৎ নয়। এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপ চলাকালে তাঁদের বৈঠক হয়েছিল। ওই সাক্ষাতের পর ফিফা সভাপতির নেতৃত্বের প্রশংসাও করেছিলেন বাফুফে সভাপতি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ