২১ অক্টোবর ২০২৬, ২১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

২০ বছর ধরে নারীদের আয়োজনে দুর্গাপূজা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

২০ বছর ধরে নারীদের আয়োজনে দুর্গাপূজা

· বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। এ উৎসব শুধু আনন্দের নয়, নারী শক্তির জাগরণ ও অশুভ শক্তি বিনাশের পথিকৃৎ। এ ভাবনাকেই ধারণ করে নগরের এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় টানা ২০ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করছে মহিলা সংঘ পূজা উদযাপন পরিষদ। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই করে থাকেন নারীরা। এলাকায় এ পূজা নারীদের পূজা নামেই পরিচিত পেয়েছে।

আয়োজকরা জানান, একই এলাকায় আরও অন্তত ৫টি পূজা হয়। নারীদের পূজায় এলাকার সবাই সহযোগিতা করে থাকেন। সদস্য চাঁদা, সরকারি অনুদান সব মিলিয়ে এ পূজার আয়োজন করা হয়। তবে পূজার বাজেটও সীমিত। গতবারের মত এবারও সিসি ক্যামেরা লাগাতো সহযোগিতা করেছে প্রশাসন। পূজা শেষে বিসর্জন দেয়া হয় মণ্ডপের পাশের পুকুরেই। তবে যে জায়গায় পূজার আয়োজন করা হয় সেটি অস্থায়ী মণ্ডপ। স্থায়ী মণ্ডপ করতে সরকারসহ সকলের সহযোগিতা চান তারা।

সরেজমিন দেখা গেছে, নগরের এনায়েতবাজার ডায়াবেটিক হাসপাতাল গলি হয়ে ঢুকে অল্প কিছুদূর ভেতরে মহিলা সংঘের মণ্ডপের অবস্থান। জায়গা খুব বেশি বড় নয়। স্বল্প জায়গায় পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের পাশেই রয়েছে একটি পুকুর। নিরাপত্তায় মণ্ডপের বাইরে পুলিশ ও আনসার সদস্যরা বসে আছেন। মণ্ডপের ভেতরে ও বাইরে চোখে পড়েছে সিসি ক্যামেরা। জায়গাটি সিটি করপোরেশনের বলে জানা গেছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ