
শামীম হত্যা মামলা: আদালতে আমিনীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক নুসরত জাহানের খাস কামরায় তিনি এ জবানবন্দি দেওয়া শুরু করেন। তার জবানবন্দি শেষ হয় রাত ৯.৩০টার দিকে।
গ্রেফতার ফজলুল হক দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের কারী রুহুল আমিনের ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗