১৯ অক্টোবর ২০২৬, ১৭:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গাফিলতি, প্রকাশ্যে বিক্রি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গাফিলতি, প্রকাশ্যে বিক্রি

· বাংলাদেশ

রাজবাড়ী: রাজবাড়ীতে ঢিলেঢালাভাবে চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবাধে চলছে মা ইলিশ শিকার। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বসছে ইলিশের অবৈধ হাট। এসব হাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মা ইলিশ ও ছোট আকারের জাটকা। তবে সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের নিয়মিত তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাটা, গোদারবাজার, সোনাকান্দর, উড়াকান্দা, অন্তরমোড় ও বরাটের নয়নসুখ এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকার করছেন জেলেরা। নদীর বিভিন্ন পয়েন্টে ধরা মাছ তীরেই বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি রাজবাড়ী শহর থেকেও অনেক ক্রেতা এসব স্থানে গিয়ে ইলিশ কিনছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অবৈধ হাটে প্রতি কেজি মা ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। আধা কেজি ওজনের ইলিশের দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। আর ছোট আকারের জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকায়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ