
বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধুর
চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজের মধ্যেই বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পড়েছিল। এ বিষয়ে এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। সোমবার (১৯ অক্টোবর) সকালে পুকুরে গোসল করতে যাওয়ার সময় ওই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। প্রায় তিন ঘণ্টা পর খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা জানান, খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗