
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক সই
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড সম্প্রতি পেশাগত সম্পর্ক জোরদার করতে এবং ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার শাখা ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি ডিভিশনের কর্মকর্তা অনুপম কুমার পাল। এই অংশীদারত্বের অধীনে মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারীদের পাশাপাশি ব্যাংকের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ বিশেষ মূল্যে প্রিমিয়াম স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗