
জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর উদ্যোগে বড় ধরনের অগ্রগতি হচ্ছে। তবে জেলেনস্কি যুদ্ধ বন্ধের বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন না। ইউরোপের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পাওয়ার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে তিনি রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দিতে চান না। তাঁর ভাষ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা আলোচনার সম্ভাবনা নষ্ট করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗