
বেনামে বিমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার লেনদেনের রিপোর্ট চায় বিএফআইইউ
মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে দেশের বিমা খাতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বেনামে, ছদ্মনামে কিংবা কাল্পনিক নামে বিমা পলিসি খোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কোনো গ্রাহক একদিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন করলে সংশ্লিষ্ট তথ্য বিএফআইইউকে জানাতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দেশের সব বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী, গোষ্ঠী বা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বিমা ব্যবস্থার সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
