২০ অক্টোবর ২০২৬, ১২:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৫

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

· বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে একদিনে দেশের তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর রাজশাহী হয়ে চট্টগ্রাম যাবেন তিনি। সফর শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, রংপুর সফর শেষে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। সেখানে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ