
যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়িয়েছে ৪০ ট্রিলিয়ন ডলার, সুদ পরিশোধে দৈনিক ব্যয় ২৯০ কোটি
যুক্তরাষ্ট্র সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় দ্রুত বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির সরকার ঋণের নিট সুদ পরিশোধে ব্যয় করেছে ১ লাখ ৫ হাজার কোটি ডলার। দৈনিক হিসাবে এ ব্যয়ের পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলার। আগের অর্থবছরের তুলনায় নিট সুদ ব্যয় বেড়েছে ৮ শতাংশ। বিপুল সরকারি ঋণ ও উচ্চ সুদহারের কারণে দেশটির বাজেটের ওপর চাপ ক্রমেই বাড়ছে। খবর ফরচুন।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২৬ অর্থবছরে সরকারের মোট সুদ ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি ডলারে। এ সময় গড় সুদহার ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) দ্রুত সুদহার বাড়াতে শুরু করে।
এদিকে গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিও বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি ডলারে, যা আগের অর্থবছরের ১ লাখ ৭৮ হাজার কোটি ডলারের তুলনায় ১২ শতাংশ বেশি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗