
মামলা করে দেন, নিজেই জেলে যাব: নাহিদকে ইশরাক
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন। একই সঙ্গে মাদক নির্মূলের বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম।’ তার দাবি, নিজের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম মাদকের বিস্তার ও প্রতিকার নিয়ে কথা না বলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗