
চাকরি হারানোর পর ‘আর্থিক অনিশ্চয়তা’, পটিয়ায় স্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু
চাকরি হারানোর পর সংসার চালানো নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল গাজী মোহাম্মদ হাসেমের (৩৫)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পটিয়ার এই চাকরিচ্যুত ব্যাংককর্মী।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টায় তার মৃত্যু হয়। হাসেমের অকাল মৃত্যুতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মদন গাজী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত গাজী মোহাম্মদ হাসেম বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মদন গাজী বাড়ির মৃত আহমদ নবীর ছেলে। তিনি বড়লিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗