
গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার করতে হবে
নিজস্ব সংবাদদাতা, ফুলতলা (খুলনা) ঃ বিরোধী দলের লংমার্চকে পিকনিকের সাথে তুলনা করে সরকারের বিভিন্ন দ্বায়িত্বশীলের মন্তব্যকে কান্ডজ্ঞানহীন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেছেন, জাতি ভেবেছিলো অভ্যুত্থান পরবর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিবে। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গঠিত সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের ঘোষণা দিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। দেশের একটি দ্বায়িত্বশীল এবং কল্যাণকর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার নেতৃত্বাধীন ১১দলীয় জোট সরকারের এই দ্বিমুখী আচরণের বিরোধিতা করে জাতিকে আশান্বিত করার লক্ষ্যে এই লংমার্চের ঘোষণা করেন। আমাদের বক্তব্য স্পষ্ট প্রায় ৭০% জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত জানিয়েছেন। সুতরাং কালবিলম্ব না করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না।
গতকাল রবিবার বেলা ১১টায় খুলনা জেলা জামায়াতের উদ্যোগে সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ও ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভা বাস্তবায়নে ফুলতলা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্যাহ এম পি, জেলা আমীর মাওলানা এমরান হোসাইন। সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের পরিচালনায়
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
