২৪ অক্টোবর ২০২৬, ২০:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাগেরহাট ও সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনর্বহালের দাবি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

বাগেরহাট ও সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনর্বহালের দাবি

· অপরাধ

বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধি: বাগেরহাট ও সাতক্ষীরায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী। অন্যদিকে, সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে সার ডিলার নিয়োগের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন মেসার্স মায়ের আঁচল ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে তিনি দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানের গুদাম পরিদর্শন ও আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ১০ হাজার বর্গফুটের বেশি আয়তনের গুদাম থাকা সত্ত্বেও তাঁর অনুপস্থিতিতে গুদাম পরিদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া মেসার্স সুপার বেঙ্গল এয়ারের স্বত্বাধিকারী মেহেদি হাসান শাহিনের প্রতিষ্ঠানের গুদামের কাগজপত্রের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে বলে দাবি করেন আবুল কালাম আজাদ। তিনি সার ডিলার নিয়োগের তালিকা, গুদাম পরিদর্শনের প্রতিবেদন ও আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া পুনরায় পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ