
‘সন্ধ্যায় চট্টগ্রামের নেতাদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী’
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জে. এম. সেন হল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। সেখানে তিনি নেতাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে তার বার্তা ও বক্তব্যের বিষয়বস্তু জানা যাবে।‘
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗