২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ : পায়ের ছাপ দেখে আতংকিত গ্রামবাসী! এলাকায় মাইকিং

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২৩:৩৩

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ : পায়ের ছাপ দেখে আতংকিত গ্রামবাসী! এলাকায় মাইকিং

· বাংলাদেশ

আবু-হানিফ, শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে রবিবার রাতে ঢুকে পড়ে একটি বাঘ। সোমবার সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখে আতংকিত হয়ে পড়েন। লোকালয়ে বাঘ আসার বিষয়টি নিশ্চিত হয়ে বনরক্ষী ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

জনসাধারণকে সতর্কতার সাথে চলাচল ও রাতে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে। বাঘটিকে সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাঘটি ভোলা নদী সাঁতরে সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ। সুন্দরবন সুরক্ষায় ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি) লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার সোমবার (১৯ অক্টোবর) সকালে তার বাড়ীর পেছনে ভোলা নদীর লোকালয় পাড়ে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্ত ভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায়।

আ. লতিফ বিষয়টি দ্রুত সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জকর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থলে যান। তারা আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘ হাটার পায়ের চিহ্ন দেখতে পান।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ