
চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল
মাধবপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সোমবার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এদিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗