
লালমনিরহাটে যৌতুকের জন্য ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
লালমনিরহাটে যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে রনি আক্তার (২৭) নামে ৭ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা মো: আনোয়ার হোসেন (৪৯) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে লালমনিরহাট সদরের রাজপুর (বালাপাড়া) এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে রনি আক্তারের সাথে হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামের মো: হারুন অর রশিদের ছেলে মো: আনারুল ইসলামের (৩২) পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাঁদের আলিফ নামের ৮ বছরের একটি সন্তান রয়েছে এবং রনি আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗