
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবরে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি যুবক নজরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে। তার মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। এ খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ফুফু আবেদা বেগম (৬৫)। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। বাড়িজুড়ে চলছে শোকের মাতম।
গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে নজরুল ইসলামসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরিবারের অভিযোগ, তাদের না জানিয়ে এবং বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়েই নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে আইনি সহায়তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। একই সঙ্গে একমাত্র উপার্জনক্ষম সন্তানের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗