২০ অক্টোবর ২০২৬, ২১:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতাদের স্মরণে শোকসভা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ২৩:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ অক্টোবর ২০২৬, ২৩:১৯

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতাদের স্মরণে শোকসভা

· রাজনীতি

স্টাফ রিপোর্টার: কমরেড আবু সাহিদ, কমরেড সিরাজুর রহমান খান, কমরেড মনিরুজ্জামান মনির, কমরেড গোলাম রসূল বাবলু, কমরেড আকবর আলী লালু, কমরেড সাগর ও কমরেড আরিয়ানের মৃত্যুতে রোববার বিকেল ৫টার সময় ঘোড়ামারা রাজশাহী সাংস্কৃতিক সংঘে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরউদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর কমিটির সদস্য আবদুল খালেক বকুল, আলমগীর হোসেন আলম, ইসমাইল হোসেন, চন্দ্রিমা থানার পার্টি সভাপতি সাহিদ হোসেন শিশির, শাহ মখদুম থানার সভাপতি কমরেড রেজা, বোয়ালিয়া পশ্চিমে সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাবেক যুবনেতা পরশ, জহিরুল ও পুলক।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ