
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টায় আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা এবং দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
আখড়াবাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব। আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উৎসব শেষ হওয়ার কথা।
পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্তু, দুই লিটার পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কুমারখালী থানা-পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানান। পরে তারা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗