২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫৭

প্রধান সংবাদ

TechZoom বাংলা

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

· বাংলাদেশ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ উন্মোচন করেছে। স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, প্রাণবন্ত আলোকসজ্জা, ঐতিহ্য ও আনন্দ তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সজ্জিত প্যান্ডেল, প্রাণবন্ত আয়োজন, পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত ও ব্যবহারকারীদের অনন্য গল্পগুলো তুলে ধরতে আহ্বান করেছে। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যর সাথে ব্যবহারকারীদের মেলবন্ধন উদযাপন করতে অপো নির্বাচিত কিছু ছবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শন করবে।

পূজা নাইট, পূজা কালার ও ফ্যামিলি মোমেন্ট, ক্যাম্পেইনে এই তিনটি থিম রয়েছে। সন্ধ্যা নামার পর আলোকিত পূজা মণ্ডপ, উৎসবের প্রাণবন্ত রঙ বা প্রিয়জনদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত, প্রতিটি থিমে ব্যবহারকারীরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন। এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ফটোগ্রাফি দক্ষতার পাশাপাশি, দুর্গাপূজার উৎসব ও ঐতিহ্যকে স্মরণীয় করে তোলে এমন মুহূর্তগুলো প্রকাশ করার সুযোগ পাবেন।

দুর্গাপূজা সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য ও সম্প্রীতির উৎসব; যা জাঁকজমকপূর্ণ প্যান্ডেল ও সাজসজ্জা থেকে শুরু করে পরিবার ও বন্ধুদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত সহ অসংখ্য অর্থবহ গল্প ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার সুযোগ দেয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো স্মার্টফোন দিয়ে ধারণ করা ব্যবহারকারীর সৃজনশীল ছবি, সাংস্কৃতিক বিভিন্ন মুহূর্ত ও অনন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করা অপোর লক্ষ্য।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ